০৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট হিজড়াদের বিরুদ্ধে চাঁদাবাজির লিখিত অভিযোগ
- Update Time : ০২:৩২:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ অক্টোবর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে হিজড়াদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে।
জানাগেছে, ২২ অক্টোবর সোমবার জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট হিজড়াদের বিরুদ্ধে চাঁদাবাজির লিখিত অভিযোগ দায়ের করেন জগন্নাথপুর গ্রামের প্রতিবাদী ব্যক্তি আজাদ আলী সহ ২২ জন।
অভিযোগে উল্লেখ করা হয়, জাবেদ মিয়া সহ প্রায় ১০ জন পুরুষ হিজড়া মেয়ে সেজে মানুষের বিয়ে অনুষ্ঠানে প্রকাশ্যে চাঁদাবাজি করছে। এসব হিজড়াদের অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছেন।
এ অভিযোগে সুপারিশ করেন জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক, পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না ও তাজিবুর রহমান।
এছাড়া অভিযোগের অনুলিপি সুনামগঞ্জ জেলা প্রশাসক, সুনামগঞ্জ পুলিশ সুপার, জগন্নাথপুর থানার ওসি ও জগন্নাথপুর পৌরসভার মেয়র বরাবরে প্রেরণ করা হয়।



















