জগন্নাথপুর উপজেলা ছাত্র জমিয়তের নতুন কমিটির দায়িত্বশীলদের শপথ গ্রহণ
- Update Time : ১২:৪১:১৯ অপরাহ্ন, শনিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা ছাত্র জমিয়তের নতুন কমিটির দায়িত্বশীলদের শপথ গ্রহণ অনুষ্টান ১৪ সেপ্টেম্বর শুক্রবার বাদ জুম্মা স্থানীয় উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। শাখার সভাপতি হাফিজ সাঈদ আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারি শেখ শামসুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে সংগঠনের কার্যক্রম বৃদ্ধির লক্ষে ব্যাপক আলোচনায় অংশ নেন, শাখার সহ সভাপতি তোফায়েল আহমদ কামরান, যুগ্ম সম্পাদক মীম আশরাফ খান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ হাবিব সালেহ, সহ সাংগঠনিক সম্পাদক বায়জিদ আহমদ, প্রচার সম্পাদক, সহ প্রচার সম্পাদক আতিকুর রাহমান কামালী, অফিস সম্পাদক জাকারিয়া আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক কবি আসাদ চৌধুরী, স্কুল কলেজ সম্পাদক আকমল হোসাইন, নির্বাহী সদস্য মাসউদ আহমদ নাদি,আব্দুর রাহমান, আবু তালহা সাফওয়ান,নুমান আহমদ, ইয়াকুব আহমদ, হাফিজুর রাহমান, আবু তাহের, জাকারিয়া কামালী,আব্দুল মুক্তাদির, বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন জমিয়তের যুগ্ম সম্পাদক মাওলানা ইসলাম উদ্দিন, উপজেলা ছাত্র জমিয়তের সাবেক দায়িত্বশীল দ্বীনুল হাসান কামালী। ছাত্র জমিয়তের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সংগঠনের সকল দায়িত্বশীল ও সদস্যদের শপথ বাক্য পাঠ করান, উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি সাঈদ আহমদ।
























