জগন্নাথপুর উপজেলা ও পৌর যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
- Update Time : ০৭:০১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি জগন্নাথপুর- দক্ষিণ সুনামগঞ্জ-৩ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এম এ ছাত্তার অনুসারীদের উদ্যােগে যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত।
জগন্নাথপুর উপজেলা ও পৌর যুবদলের উদ্যােগে আজ বৃহস্পতিবার বিকেলে জগন্নাথপুর পৌর শহরে জেলা যুবদলের সদস্য জাকির হোসেনের সভাপতিত্বে জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক যুবনেতা জাহেদ আহমদ ও উপজেলা যুবদল নেতা মোস্তাফিজুর রহমান তালুকদার মুহিতের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত কর্মী সভায় রাখেন, জগন্নাথপুর উপজেলা যুবদল নেতা আশরাফুজ্জামান বাদশা, সিদ্দিকুর রহমান তালুকদার, জয়নুল হক জয়, মিজানুর রহমান মিজান, দিলশাদ আহমদ, সুবল বনিক, পৌর যুবদল নেতা আবুল হাসনাত, আব্দুর রাজ্জাক, শাহ লিংকন, ধন মিয়া, সাব্বির আহমদ, সিপু মিয়া, শাহ সাকিল আহমদ, নিজাম আহমদ, লেচু মিয়া, জুবেদ মিয়া, টিটু মিয়া, নাছির আহমদ, মইনুদ্দিন প্রমূখ।
কর্মী সভায় বক্তরা বলেন, আগামি সকল আন্দোলন ও সংগ্রামকে জোরদার করতে জগন্নাথপুর উপজেলা ও পৌর যুবদলের কমিটিতে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করার জন্য দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় ও জেলা যুবদলের নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানান।





























