জগন্নাথপুর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী লিটন তালুকদার’র মতবিনিময় সভা
- Update Time : ১২:১১:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ মে ২০২২
- / ৭ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আমেরিকা প্রবাসি আ.লীগ নেতা লিটন আহমদ তালুকদারের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার তেঘরিয়া তালুকদার বাড়িতে মঙ্গলবার (১০ মে) রাত ১১টার দিকে মতবিনিময় সভ অনুষ্ঠিত হয়। এসময় যুক্তরাজ্য প্রবাসি সাবেক ইউপি সদস্য সৈয়দ ফখরুল ইসলাম, যুক্তরাজ্য আ.লীগ নেতা আমজাদ হোসেন ছিনু তালুকদার, সৈয়দপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বি ও সমাজসেবক আব্দুস সালাম, সমাজকর্মী সৈয়দ কাজল মিয়া, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জাতিয় শ্রমিক লীগের আহবায়ক সৈয়দ হিলাল আহমদ, উপজেলা ছাত্রলীগ নেতা মোয়াবিয়া তালুকদার, ছাত্রলীগ নেতা মাহির আহমদ সৌরভ, মোয়াজ তালুকদার, মাহিদ আহমদ সহ বিভিন্ন শ্রেণী- পেশার নেতৃবৃন্দ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। সভায় আগামি উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লিটন আহমদ তালুকদারকে সার্বিক সহযোগিতা করার আহবান জানানো হয়।


























