০৩:৫২ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুর ইতিহাসের সূর্য সন্তানদের জন্মস্থান

  • Update Time : ০২:০২:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

মাশুক ইবনে অানিস :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শ্রেষ্ঠ সন্তান স্বাধীনতা পদক প্রাপ্ত, মহান মুক্তিযুদ্ধে আমাদের স্বাধীনতা সংগ্রামের বীর সেনানী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশ্বস্ত সহযোগি, জাতীয় নেতা আলহাজ্ব আবদুস সামাদ আজাদ বাঙালি ও বাংলাদেশের ইতিহাসের কিংবদন্তি। সেই জগন্নাথপুর এর দুই কৃতিসন্তান আনোয়ার চৌধুরী ও আফসানা বেগম আজ আমাদের আন্তর্জাতিক কিংবদন্তি। সাহিত্য, সাংবাদিকতা, সঙ্গীত, রাজনীতি কী নেই জগন্নাথপুরবাসীর! আমাদের গৌরব উজ্জ্বল অতীত ও বর্তমানকে আগামীর জন্য তুলে রেখে যাওয়া এখন সময়ের দাবী।

বৃটিশ পার্লামেন্টে প্রথম বাঙালি এমপি রোশনারা আলী বৃহত্তর সিলেটের সৌরভ গৌরব ও অহংকার। তাঁরই পথাংক অনুসরণ করে আজ বৃটিশ পার্লামেন্টে চার-চারজন বাঙালি কন্যা হাউজ অব কমন্সে বসতে যাচ্ছেন। বৃটিশ হাউজ অব লর্ডসেও বাঙালির প্রতিনিধিত্ব করছেন পলা মঞ্জিলা উদ্দিন। বাঙালির আন্তর্জাতিক সুসন্তানেরা এখন স্বীয় যোগ্যতায় পৃথিবী শাষন করবে।

জগন্নাথপুর উপজেলার সর্বত্র আজ আলোচিত হচ্ছে আমাদের সূর্যসন্তান আফসানা বেগম। আর; আমাদের জগন্নাথপুর এর মুখ উজ্জ্বল করা পৃথিবীর অন্যতম বৃটিশ কুটনৈতিক আনোয়ার চৌধুরীর খ্যাতি বাঙালি জাতির জন্য উদাহরণের ইতিহাস।

জগন্নাথপুর এর সু-সন্তানেরা যুগে যুগে আবদুস সামাদ আজাদ এর পদাংক ও পথাংক অনুসরণ করে পৃথিবী জয় করবে এই জগন্নাথপুরবাসীর প্রত্যাশা। জয় হোক আমাদের সূর্যসন্তানদের। জয় আফসানা।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুর ইতিহাসের সূর্য সন্তানদের জন্মস্থান

Update Time : ০২:০২:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০১৯