জগন্নাথপুরে ৮ মাসে কোরআনের হাফিজ হলেন দুই ভাই
- Update Time : ১০:২৫:১০ অপরাহ্ন, রবিবার, ১৬ জানুয়ারি ২০২২
- / ২ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ৮ মাসে দুই ভাই পবিত্র কোরআন হিফজ (মুখস্থ) সম্পন্ন করেছে। উপজেলার আশারকান্দি ইউনিয়নের শেওরা গ্রামের মোঃ দরবেশ আলমের ছেলে আপন দুই সহোদর শামছুল আলম (১১), এবং মোঃ শাহীন আলম (১০)। প্রখর মেধাবী শামছুল আলম, এবং শাহীন আলম শেওরা দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা থেকে দৈনিক পবিত্র কোরআনের ক্লাসে অংশগ্রহণ করে এই অল্প সময়ে সম্পূর্ণ কোরআন হেফজ করতে সক্ষম হয়। তারা প্রথমে দৈনিক এক পৃষ্ঠা করে কোরআন মুখস্থ করতে শুরু করলেও পরবর্তীতে প্রতিদিন দুই/তিন পৃষ্ঠা করে মুখস্থ করতে আরম্ভ করে। কিন্তু অবাক করা বিষয় হলো, শেষ পর্যায়ে এসে একাধিক পৃষ্ঠা করে মুখস্থ করে বিস্ময় সৃষ্টি করে। এবং একাধিক পৃষ্ঠা দৈনিক মুখস্থ পড়ে শোনাতো। মন-প্রাণ দিয়ে তারা অনেক সময় সারাদিন কোরআন মুখস্থ করতো। জানাগেছে, কোরআন হিফজের প্রতি প্রবল আকর্ষণ ও আন্তরিকতা থাকার কারণে স্বল্প সময়ে সম্পূর্ণ কোরআন হেফজ করতে সক্ষম হয় মেধাবী শামছুল আলম ও শাহীন আলম। ছোট শিশু মেধাবী শামছুল আলম ও শাহীন আলম মাত্র ৮ মাসে সম্পূর্ণ কোরআন হেফজ করায় এলাকাবাসী অনেক আনন্দিত। এলাকায় তারা দুই ভাই কোরআন হিফজে রেকর্ডও করেছে। তার আগে এতো অল্প সময়ে এই এলাকায় কেউ কোরআন হেফজ করতে পারেনি। এদিকে শেওরা দারুল কোরান হাফিজিয়া মাদরাসার হিফজ বিভাগের প্রধান শিক্ষক হাফিজ মাওঃ মর্তুজা আলী দৈনিক জগন্নাথপুর পত্রিকাকে জানান, আমার শিক্ষকতার জীবনে এমন প্রখর মেধাবী ছাত্র খুব কমই দেখেছি। যেমন তাদের মাদরাসার দৈনিক উপস্থিতি, সবক, সাত সবক, আমুখতা শোনানোর ধারাবাহিকতা ছিলো অন্যান্য ছাত্রদের তুলনায় ভিন্ন। তাদের উপস্থিতি, পড়া লেখার আগ্রহ, তাদের চলাফেরা আদব আখলাক আমায় মুগ্ধ করেছে। আমি তাদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করি।





























