০৫:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ৬ দিন ধরে তরুণী নিখোঁজ
- Update Time : ১১:০৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ আগস্ট ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ৬ দিন ধরে তাহমিনা বেগম (১২) নামের এক তরুণী নিখোঁজ রয়েছে। সে উপজেলার কলকলিয়া ইউনিয়নের কামারখাল গ্রামের গিয়াস উদ্দিনের মেয়ে। এ ঘটনায় জগন্নাথপুর থানায় জিডি করা হয়েছে।
জানাগেছে, গত ৬ দিন আগে তাহমিনা বেগম তার নানা বাড়ি সাদিপুরে যাওয়ার কথা বলে বাড়ি থেকে গিয়ে নিখোঁজ হয়ে যায়। এ ঘটনায় ২৩ আগষ্ট শুক্রবার নিখোঁজ তাহমিনা বেগমের পিতা গিয়াস উদ্দিন জগন্নাথপুর থানায় জিডি করেন। জিডি নং-৯১৫। জগন্নাথপুর থানার ডিউটি অফিসার এএসআই শাহিন চৌধুরী জিডির বিষয়টি নিশ্চিত করেন।





























