জগন্নাথপুরে ৫ শতাধিক অসহায়দের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করলেন ছোট মিয়া, দুলদুল বারী ও রেজাউল করিম তুহেল
- Update Time : ০৫:২৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের প্রভাবে ক্ষতিগ্রস্থ সুনামগঞ্জের জগন্নাথপুরে ৫ শতাধিক কর্মহীন খেটে খাওয়া অসহায় দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী ত্রান বিতরণ করেছেন পৌর শহরের বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী ছোট মিয়া, দুলদুল বারী ও রেজাউল করিম তুহেল।

জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী নাছিমা-ফারহানা কিন্ডারগার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শাহ মোঃ ছোট মিয়া, একই এলাকার যুক্তরাজ্য প্রবাসী আরাফাত রাহমান কোকো স্পোটিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি দুলদুল বারীর ও বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল করিম তুহেল’র পক্ষথেকে পৌর এলাকার ইসহাকপুর, লুদরপুর, হবিবপুর গ্রামে মহামারি করোনা ভাইরাস লকডাউনে ক্ষতিগ্রস্থ অসহায়, দিনমজুর ৫ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণী কার্যক্রম হবিবপুর গ্রামের বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা সিরাজুল ইসলামের দোয়ার মাধ্যমে ত্রান বিতরণ শুরু হয়।
খাদ্য সামগ্রী ত্রান বিতরণে সার্বিক তত্বাবধানে ছিলেন, বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী জগন্নাথপুর পৌরসভার উপ-নির্বাচনে মেয়র পদেপ্রার্থী মোঃ আবিবুল বারী আয়হান। খাদ্যসামগ্রী বিতরণী কার্যক্রম পরিচালনা করেন নাছিমা-ফারহানা কিন্ডারগার্টেন স্কুলের প্রিন্সিপাল মোঃ মিজানুর রহমান শিপন। এসময় উপস্থিত ছিলেন, সমাজসেবক শিক্ষানুরাগী সাহেদ আহমদ, সেলিম আহমদ, মানবাধিকার কর্মী ফজলুল হক আমিনী, বাবর আহমদ, আলী নেওয়াজ, মধু মিয়া, নাজমুল ইসলাম, মনির মিয়া, খন্দকার নওয়াজিশ ইসলাম, রুহিন, মিজানুর রহমান, রাজু আহমদ, শফিকুল ইসলাম, ফয়সাল, রোয়েল, সোয়েব, ইরন মিয়া প্রমুখ।
ত্রান বিতরণে করোনা ভাইরাস লকডাউনে, নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষ বড় অসহায় হয়ে পড়েছেন। অসহায়- দরিদ্র মানুষের পাশে সমাজের বিত্তবানদের প্রত্যেকের সাধ্য অনুযায়ী এগিয়ে আসার অাহবান জানান বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী জগন্নাথপুর পৌরসভার উপ-নির্বাচনে মেয়র পদপ্রার্থী মোঃ আবিবুল বারী আয়হান।





























