০৭:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ৫ মেয়রসহ ৫৩ জন প্রার্থীর প্রতীক বরাদ্দ
- Update Time : ১০:৫৯:১৭ অপরাহ্ন, বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর পৌরসভার নির্বাচন আগামী ১৬ জানুয়ারী শনিবার অনুষ্ঠিত হবে। বুধবার (৩০ ডিসেম্বর) বিকেল ২টা থেকে জেলা নির্বাচন কার্যালয়ে জগন্নাথপুর পৌর নির্বাচনে ৫ মেয়রসহ ৫৩ জন প্রার্থীর প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এবার পৌর নির্বাচনে মেয়র পদে ৫ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৯ জন ও নারী কাউন্সিলর পদে ৯ জন প্রার্থী অংশ নিচ্ছেন। প্রতীক বরাদ্দ হওয়ার পর বিকেলে বিভিন্ন ওয়ার্ডে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সমর্থকরা আনন্দ মিছিল করেন। উল্লেখ্য জগন্নাথপুর পৌরসভার মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৬শ ৪২ জন। পুরুষ ভোটার ১৪ হাজার ৩শ ৯২জন ও নারী ভোটার ১৪ হাজার ২শ ৫০জন।





























