জগন্নাথপুরে ৫ আসামী গ্রেফতার
- Update Time : ০৬:৫৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ৩ অক্টোবর ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নির্দেশে পৃথক অভিযান চালিয়ে পলাতক ৫ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। জগন্নাথপুর থানার এসএস আব্দুস ছাত্তারের নেতৃত্বে এসআই শফিকুল ইসলাম, এএসআই নজরুল ইসলাম, এএসআই শফিকুল ইসলামের সহযোগিতায় একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত পলাত ৪ আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত পলাতক ৪ আসামী উপজেলার কলকলিয়া ইউনিয়নের কামারখাল গ্রামের খায়রুজ্জামানের ছেলে রবিউল (২২), ইকবাল (২৫), সানোয়ার (২৮), মৃত হাজি রাজা মিয়ার ছেলে খায়রুজ্জামান (৫০)।
এদিকে জগন্নাথপুর থানার এসআই আব্দুস ছাত্তারের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে জগন্নাথপুর পৌর এলাকার হবিবনগর গ্রামের মৃত সজ্জাদ মিয়ার ছেলে আদালতের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী শামীম আহমদকে (২৬) গ্রেফতার করা হয়েছে। পুলিশের পৃথক অভিযানে গ্রেফতারকৃত আসামীদেরকে আজ রোববার সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।





























