০২:৩৮ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ৫ আসামী গ্রেফতার
- Update Time : ১০:৩৭:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নির্দেশে থানার একদল পুলিশ অভিযান চালিয়ে আদালতের ওয়ারেন্টভুক্ত পলাতক ৫ আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামীরা হলেন, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ঘোষগাঁও গ্রামের মৃত আতাউল্লাহর ছেলে মোঃ সুমন মিয়া, কালাই মিয়ার ছেলে মোঃ দিলদার হোসেন, দিলদার হোসেনের ছেলে মোঃ আমীর হোসেন, কামড়াখাই গ্রামের মৃত সুসলিম উদ্দিনের ছেলে নজরুল ও মনিরুল ইসলাম। গ্রেফতারকৃত পলাতক ৫ আসামীকে বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।





























