জগন্নাথপুরে ৫ আসামি স্বেচ্ছায় থানায় আত্মসমর্পণ
- Update Time : ০৭:৫৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মে ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে দুপক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত দু’টি মামলার ৫ জন আসামি স্বেচ্ছায় থানায় আত্মসমর্পণ করেছেন।
আজ মঙ্গলবার (২৫ মে) সকালে জগন্নাথপুর থানায় আত্মসমর্পণ করেন আসামীরা। পরে দুপুরে আদালতের মাধ্যমে সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে তাদেরকে। থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার পাইলগাঁও ইউনিয়নের রমাপতিপুর গ্রামে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় থানায় পৃথক ২টি মামলা করা হয়। পৃথক দুটি মামলায় স্বেচ্ছায় থানায় আত্মসমর্পণ করেন ৫ আসামী।
আছকির আলী আকমলের পক্ষের দায়ের করা পৃথক দুটি মামলায় প্রতিপক্ষ সাবেক ইউপি সদস্য কাজল মিয়ার পক্ষের ৫ আসামী স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন। থানায় স্বেচ্ছায় আত্মসমর্ণকারি আসামীরা হলেন, রমাপতিপুর গ্রামের মৃত কুমেদ রায়ের ছেলে ঝন্টু রায় (৫৩), মৃত কুসুম রায়ের ছেলে ভাগবত রায় (৫০), মৃত কানু রায়ের ছেলে জীবন রায় (৪০), মৃত কৃপাসিন্ধু রায়-খোকা রায়ের ছেলে সুধন রায় (৪০), ভাগবত রায়ের ছেলে দ্বীপ রায় (২০)।
থানায় স্বেচ্ছায় আত্মসমর্পণকারী আসামীদেরকে আজ মঙ্গলবার (২৫ মে) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।




























