০৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ৪ পলাতক আসামী গ্রেফতার
- Update Time : ০৬:৩৫:১৭ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নির্দেশ থানা পুলিশ অভিযান চালিয়ে ৪ আসামীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। জগন্নাথপুর থানার এসআই মুক্তার হোসেন, এএসাই শিবলু মজুমদার, এএসআই মির্জা শাফায়েতের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে ৪ পলাতক আসামীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত পলাতক আসামীরা হলেন, উপজেলার পাইলগাঁও ইউনিয়নের কুশারাই গ্রামের মৃত সুজাত উল্লার ছেলে শাফায়াত মিয়া (৬০), সাফায়াত উল্লার ছেলে আলী আহমদ (২০)। জগন্নাথপুর হবিবপুর গ্রামের সুরুজ মিয়ার ছেলে মোঃ বেলায়েত হোসেন (৪০)। পলাত আসামী সফর আলী ৪০। গ্রেফতারকৃত পলাতক আসামীদেরকে আজ সোমবার সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।





























