১১:৩২ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ৪ আসামী গ্রেফতার
- Update Time : ০৯:৩১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারি ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের নির্দেশে আদালতের ওয়ারেন্টভুক্ত পলাতক ৪ আসামী গ্রেফতার করেছে পুলিশ। থানার এসআই আব্দুস ছত্তার, এসআই শামীম আল মামুন, এসআই মির্জা শাফায়েত, এসআই ওবায়দুল্লাহ, এএসআই শফিকুল ইসলাম, এএসআই সত্য নাইড়ু সহ একদল পুলিশ পৃথক অভিযান চালিয়ে আদালতের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীদেরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীরা হলেন, উপজেলার মিরপুর ইউনিয়নের নজিরপুর গ্রামের মৃত মারফত উল্লাহর ছেলে পলাতক আসামী আফিজ উদ্দিন (৪১), বাড়ি জগন্নাথপুর গ্রামের দেবেন্দ্র’র ছেলে পলাতক আসামী লিটন চন্দ (৪৮), টিপু চন্দ (৫০), টিপু চন্দ’র ছেলে প্রকাশ চন্দ (১৮)। গ্রেফতারকৃত পলাতক ৪ আসামীকে আজ বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।




























