জগন্নাথপুরে ৪টি গরু উদ্ধারসহ গ্রেফতার- ৪
- Update Time : ০৮:০৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নির্দেশে থানার এসআই মির্জা শাফায়েত-এর নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে চুরি হওয়া ৪টি গরু উদ্ধারসহ ৪জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামের মৃত ইদ্রিছ উল্লাহর ছেলে আব্দুল ওয়াহিদ, আব্দুল ওয়াহিদের ছেলে কালা মিয়া, মৃত আব্দুল কাদিরের ছেলে শাহিদ আলী, দিরাই উপজেলার জগদল গ্রামের লুৎফুর রহমানের ছেলে সাদিকুর রহমান। উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামের মৃত ইদ্রিছ উল্লাহর ছেলে আব্দুল ওয়াহিদের বাড়িতে মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) রাত ২টার দিকে পুলিশ অভিযান চালিয়ে দিরাই উপজেলা থেকে চুরি হওয়া ৪টি গরু উদ্ধারসহ ৪ জনকে গ্রেফতার করা হয়। দিরাই থেকে চুরি হওয়া ৪টি গরু জগন্নাথপুর থানা পুলিশ উদ্ধার করে আজ মঙ্গলবার দিরাই থানা পুলিশের কাছে সোপর্দ করেছে।





























