০৪:১৩ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ৩ সন্তানের জননীকে ভয়ভীতি দেখিয়ে একাধিকার ধর্ষণের অভিযোগ
- Update Time : ০১:৩৬:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ৩ সন্তানের জননী কে ভয়ভীতি দেখিয়ে একাধিকার জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে ৫ সন্তানের জনক এক লম্পটের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে, জগন্নাথপুর উপজেলার ৯নং পাইলগাঁও ইউনিয়নের ৪নং ওয়ার্ডের গোতগাঁও গ্রামে। শনিবার রাতে নির্যাতিত গৃহবধূ বাদী হয়ে গোতগাঁও গ্রামের ৫ সন্তানের জনক লম্পট আব্দুল খালিছ (৪৮)এর বিরুদ্ধে জগন্নাথপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ধর্ষণের শিকার ৩ সন্তানের জননী গৃহবধূর অভিযোগ থেকে জানাগেছে, গৃহবধূর বিয়ের পর থেকে স্বামী কে নিয়ে বাবার বাড়িতে আশ্রয় নেন। আবদুল খালিছ গৃহবধূকে প্রেমের প্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় ইচ্ছের বিরুদ্ধে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার জোরপূর্বক ধর্ষণ করে।





























