০১:০২ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে ২ ছিনতাইকারীকে গণধোলাই

  • Update Time : ০৯:৪৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারি ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ২ ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে থানা পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনতা। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর-সিলেট সড়কের হবিবপুর মাদ্রাসা পয়েন্ট নামক স্থানে। ছিনতাইকারীরা হচ্ছে জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের পাটলি জঙ্গল গ্রামের আবদুস ছত্তারের ছেলে সামাদ মিয়া ও কিশোরপুর গ্রামের আনহার মিয়ার ছেলে সাজ্জাদ আহমদ। ছিনতাইয়ের শিকার হওয়া ব্যক্তির নাম শফিক আহমদ আবির। তিনি হবিগঞ্জ জেলা এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানান, শফিক আহমদ আবির মোটরসাইকেল যোগে সৈয়দপুর গ্রামে তাঁর বোনের বাড়িতে যাওয়ার পথে ৮ জানুয়ারি বুধবার ভোর রাতে স্থানীয় হবিবপুর মাদ্রাসা পয়েন্টে ছিনতাইকারীদের কবলে পড়েন। এ সময় তাঁর চিৎকারে স্থানীয় জনতা জড়ো হয়ে ছিনতাইকারীদের আটক করে গণধোলাই দিয়ে থানা পুলিশে সোপর্দ করেন। জগন্নাথপুর থানার এসআই রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে ২ ছিনতাইকারীকে গণধোলাই

Update Time : ০৯:৪৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারি ২০২০