০২:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ১০ লিটার মদসহ গ্রেফতার ২
- Update Time : ০৪:১৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের নির্দেশে মদসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। থানার সেকেন্ড অফিসার এসআই জিন্নাতুল ইসলাম তালুকদারের নেতৃত্বে এসআই জিয়া উদ্দিনের সহযোগিতায় একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে পৌর এলাকার ছিক্কা গ্রামের জগরুপ রবি দাসের ছেলে ভারত রবি দাস (৩১), উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামসী গ্রামের কাচা রবি দাসের ছেলে বাবুল রবি দাসকে (৩০) জগন্নাথপুর কাঁচা বাজার গলি থেকে ১০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদেরকে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।


























