০২:৩৭ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার
- Update Time : ১২:৪৯:০৯ অপরাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২
- / ৩ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে অভিযান চালিয়ে ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের নির্দেশে থানার এসআই অলক দাশের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে পৌর এলাকার বটেরতল গ্রামের আতাউর রহমানের ছেলে মোঃ ইকবাল হোসেন এমরানকে (২০) ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে। ইয়াবাসহ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন থানার সেকেন্ড অফিসার এসআই জিন্নাতুল ইসলাম তালুকদার। তিনি জানান, শুক্রবার সন্ধ্যায় ১০০পিস ইয়াবাসহ ইকবাল হোসেন এমরানকে আটক করা হয়। শনিবার (২৮ মে) তাকে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।


























