১১:১৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে ১০ম শ্রেণীর স্কুলছাত্রী নিখোঁজের ৬ দিন পর উদ্ধার

  • Update Time : ০৪:১২:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুন ২০২২
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে ১০ম শ্রেণীর এক স্কুল ছাত্রী নিখোঁজের ৬ দিন পর সুনামগঞ্জের শাল্লা থেকে উদ্ধার করেছে থানা পুলিশ। উদ্ধারকৃত স্কুল ছাত্রী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্ব পুর গ্রামের আশিকুর রহমানের মেয়ে নাহিদা আক্তার মারিয়া (১৭)। জানাগেছে, স্কুল ছাত্রী নাহিদা আক্তার মারিয়া গত ৩০মে সোমবার সকাল ৯টার দিকে স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে না ফেরায় ঐদিন ছাত্রীর মা মোছাঃ সুলেহা বেগম বাদী হয়ে জগন্নাথপুর থানায় মেয়ে নিখোঁজের ঘটনায় একটি সাধারণ ডায়রী করেন। জগনাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান নির্দেশে নিখোঁজ ডায়রীর সূত্র ধরে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই শহিদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ শাল্লা থানা পুলিশের সহযোগিতায় শাল্লা থেকে স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। পরে উদ্ধারকৃত স্কুল ছাত্রীকে সোমবার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে ১০ম শ্রেণীর স্কুলছাত্রী নিখোঁজের ৬ দিন পর উদ্ধার

Update Time : ০৪:১২:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুন ২০২২