০৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে হেফাজত নেতা মামুনুল হককে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল-সভা

  • Update Time : ০৩:৩৭:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৯ এপ্রিল ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক শায়খুল হাদিস আল্লামা মামুনুল হককে গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল-সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার রাত ১০টার দিকে উপজেলার সৈয়দপুর বাজারে বিক্ষোভ মিছিল পরবর্তী মাওঃ সৈয়দ অলিদ আহমদের সভাপতিত্বে ও জমিয়ত নেতা হাফিজ মাওঃ সৈয়দ গুলজার আহমদের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলার সাধারণ সম্পাদক হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম, সুনামগঞ্জ জেলা ছাত্র জমিয়তের সাধারণ সস্পাদক হফিজ মাওলানা সৈয়দ হাবিব সালেহ, হেফাজত নেতা শাহিদুল ইসলাম খান, মাওঃ ইয়াকুব আহমদ প্রমূখ।

সভায় বক্তারা অবিলম্বে হেফাজতের কেন্দ্রীয় নেতা শায়খুল হাদিস আল্লামা মামুনুল হকসহ আটক হেফাজতের সকল নেতাদের নিঃশর্ত মুক্তি দেওয়ার জন্য এবং নেতাকর্মীদের হয়রানি ও গ্রেফতার বন্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানান। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় শতাধিক তৌহিদী জনতা অংশ নেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে হেফাজত নেতা মামুনুল হককে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল-সভা

Update Time : ০৩:৩৭:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৯ এপ্রিল ২০২১