১০:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে হাসপাতাল পয়েন্ট থেকে পাটলি ইউনিয়ন পর্যন্ত নতুন সড়ক উদ্বোধন করলেন এমএ মান্নান

  • Update Time : ০৫:৪২:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ সেপ্টেম্বর ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান সড়ক উদ্বোধন করেছেন। ২৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার জগন্নাথপুর পৌর শহরের হাসপাতাল পয়েন্ট থেকে পাটলি ইউনিয়ন পর্যন্ত নতুন সড়কের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিমন্ত্রী এমএ মান্নান।
এ সময় জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, জগন্নাথপুর থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) গোলাম সারোয়ার, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক, পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্নান, উপজেলা আ.লীগের সহ-সভাপতি আবদুল মালিক, পাটলি ইউপি চেয়ারম্যান সিরাজুল হক, প্রচার সম্পাদক হাজী আবদুল জব্বার, পৌর আ.লীগের সহ-দপ্তর সম্পাদক মামুন আহমদ, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, যুগ্ম-সম্পাদক এনামুল হক, জামিল আহমদ, কলেজ ছাত্রলীগের সভাপতি রুহেল আমহদ, সাধারণ সম্পাদক তাহা আহমদ সহ দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে হাসপাতাল পয়েন্ট বাজার তদারক কমিটির যুগ্ম-সম্পাদক হান্নান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী। এছাড়া উপজেলার বিভিন্ন স্থানে বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী এমএ মান্নান।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে হাসপাতাল পয়েন্ট থেকে পাটলি ইউনিয়ন পর্যন্ত নতুন সড়ক উদ্বোধন করলেন এমএ মান্নান

Update Time : ০৫:৪২:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ সেপ্টেম্বর ২০১৮