০২:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে হারুনুর রশীদ হিরন মিয়ার ২১তম মৃত্যুবার্ষিকী পালিত

  • Update Time : ০৫:২২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর পৌরসভার প্রথম চেয়ারম্যান, ৪ বারের ইউপি চেয়ারম্যান ও জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের আমৃত্যু সভাপতি, পৌর এলাকার ইকড়ছই গ্রামের বাসিন্দা, মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক হারুনুর রশীদ হিরন মিয়ার ২১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২ ডিসেম্বর) হারুনুর রশীদ হিরন মিয়ার মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে তাঁর কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, স্মরণসভা ও মিলাদ মাহফিলসহ বিভিন্ন অনুষ্ঠান পালিত হয়েছে। হারুনুর রশীদ হিরন মিয়া স্মৃতি সংসদের উদ্যোগে জগন্নাথপুর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে স্মৃতি সংসদের সভাপতি, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক, পৌর আ.লীগের সাংগঠনিক সম্পাদক শশী কান্ত গোপের পরিচালনায় অনুষ্ঠিত স্মরণসভা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের অন্যতম সহ-সভাপতি জননেতা সিদ্দিক আহমদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর বাজার বনিক সমিতির সভাপতি, উপজেলা কৃষক লীগের সভাপতি আফছর উদ্দিন ভূইয়া, জগন্নাথপুর পৌরসভার সাবেক মেয়র, মরহুমেরপুত্র মিজানুর রশীদ ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাজী আব্দুল জব্বার। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মুজিবুর রহমান, হারুনুর রশীদ হিরন মিয়া স্মৃতি সংসদের সহ-সভাপতি শুকুর আলী, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, জগন্নাথপুর বাজার তদারক কমিটির সাধারণ সম্পাদক, উপজেলা শ্রমিক লীগের যুগ্ম-আহবায়ক জাহির উদ্দিন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি এম ফজরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন মুন্না, কেশবপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জামিল মিয়া, হারুনুর রশীদ হিরন মিয়া স্মৃতি সংসদের সাবেক সভাপতি মাষ্টার আলমগীর, যুবলীগ নেতা আকমল হোসেন ভূইয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মুকিত, সাধারণ সস্পাদক তাহা আহমেদ প্রমুখ। মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু। সভায় বক্তারা বলেন, হারুনুর রশীদ হিরন মিয়া ছিলেন এ এলাকার গণ মানুষের নেতা, যার কারণে তিনি ইউপিসহ পৌরসভার নির্বাচনে ৫ বার নির্বাচিত হয়েছেন। তিনি ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আপোষহীন রাজনীবিদ। উপজেলা আওয়ামী লীগের আমৃত্যু সভাপতি ছিলেন। দল ও এলাকার মানুষকে তিনি অনেক কিছু উপহার দিয়েছেন। তিনি এলাকার মানুষের হৃদয় থাকবেন বহুকাল।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে হারুনুর রশীদ হিরন মিয়ার ২১তম মৃত্যুবার্ষিকী পালিত

Update Time : ০৫:২২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১