০৩:০৭ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে হামলায় আহত- ১
- Update Time : ০৬:৪৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ট্রাক শ্রমিক নেতাদের হামলায় ট্রাক শ্রমিক আজির উদ্দিন আহত হয়েছেন। আহত আজির উদ্দিন উপজেলার ইসহাকপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে, বর্তমানে মজিদপুর গ্রামে বসবাসকারী। জানা গেছে, রোববার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে জগন্নাথপুর বাজার- রানীগঞ্জ রোড ট্রাক শ্রমিক সংগঠনের অফিসে শ্রমিক আজির উদ্দিনের উপর এ হামলার ঘটনা ঘটে। আজির উদ্দিন জানান, সংগঠনের অফিসে ১১টার দিকে সংগঠনের নেতাদের হামলায় তিনি আহত হয়েছেন। পরে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিসহ প্রাথমিক চিকিৎসা নেন। এ ব্যাপারে শ্রমিক সংগঠনের সেক্রেটারী শফিক মিয়া জানান, অফিসের বিতরে আজির উদ্দিনের সাথে কথাকাটাকাটি হয়েছে।




























