জগন্নাথপুরে হাওর থেকে সাবেক ইউপি সদস্যের ভাইর লাশ উদ্ধার
- Update Time : ০৭:৩৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে হাওর থেকে আজ বিকেলে সাবেক এক ইউপি সদস্যের ভাইর লাশ উদ্ধার করেছে পুলিশ।
জানাগেছে, উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের নলুয়ার হাওরের সালদিকা সাতাছাপড়ি বিলের পাশে বেড়িবাঁধের ওপর একটি লাশ দেখে এলাকাবাসী জগন্নাথপুর থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে জগন্নাথপুর থানার ওসি তদন্ত মোছলেহ উদ্দিন আহমেদের নেতৃত্বে এসআই জিয়া উদ্দিন সহ একদল পুলিশ ঘটনাস্থল থেকে আজ মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে লাশ উদ্ধার করেছে। নিহত যুবক দিরাই উপজেলার ভাটি ধল গ্রামের মাসুক মিয়ার ছেলে কৃষক রাসেল মিয়া (৪০)।
নিহত রাসেল মিয়ার চাচাতো ভাই লেচু মিয়া জানান, গতকাল রোববার সকাল ১০টার দিকে জগন্নাথপুর উপজেলার রৌয়াইল গ্রামে তাদের এক আত্মিয়ের বাড়িতে আসে রাসেল। রৌয়াইল থেকে বিকেলে জগন্নাথপুর ও দিরাই উপজেলার মধ্যেখানে নাছনী গ্রাম রাত্রিযাপন করেছে বলে তারা খবর পেয়েছেন। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে স্থানীয় খাগাউড়ার ইউপি সদস্য ইকবাল হোসেন নিহত রাসেলের ছোট ভাই সাবেক ইউপি সদস্য রুবেল মিয়াকে রাসেলের মৃত্যুর খবর জানান।
লাশটি ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে থানার এসআই জিয়াউ উদ্দিন জানিয়েছেন।





























