জগন্নাথপুরে হাওরের বিভিন্ন বাঁধ পরিদর্শনে আজিজুস সামাদ আজাদ ডন
- Update Time : ০৪:২৩:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৮ এপ্রিল ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নলুয়ার হাওর পরিদর্শন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রিয় কার্যনির্বাহী সংসদের অন্যতম সদস্য জননেতা আজিজুস সামাদ আজাদ ডন। রোববার দুপুরে তিনি হাওরের বিভিন্ন বাঁধ এবং স্লুইসগেট পরিদর্শন
করেন এবং কৃষকদের সাথে কথা বলে হাওরের খোঁজ খবর নেন। এ সময় উপস্থিত ছিলেন, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা আ.লীগ নেতা শহীদুল ইসলাম বকুল, জগন্নাথপুর পৌর কাউন্সিলর সোহেল আহমদ, ইউপি সদস্য আলিন বাবু, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ নেতা এডভোকেট শুক্কুর আলী, এড. ওদুদ আহমদ, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হারুনুর রশিদ (হারুন মিয়া), উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন মাষ্টার, লুৎফুর রহমান, সাংগঠনিক সম্পাদক জয়দীপ সূত্রধর বীরেন্দ্র, মুক্তাদির আহমদ মুক্তা, উপজেলা আওয়ামী লীগ নেতা সালাহউদ্দিন, মিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির,

জগন্নাথপুর পৌর স্বেচছাসেবক লীগের সভাপতি ছালিক আহমদ পীর, প্রচার সম্পাদক আক্তার হোসেন, পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নবীনূর রহমান, সাধারণ সম্পাদক মিলাদ মিয়া, সাবেক ছাত্রনেতা সৈয়দ এহসান, শাহান আহমদ, ছাত্রলীগ নেতা সৈয়দ তায়েফ আহমদ প্রমুখ।


























