০৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে হাওরের পানিতে এক হতভাগ্য নবজাতকের লাশ ভেসে উঠেছে

  • Update Time : ০১:০০:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০১৭
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের জগন্নাথপুরে হাওরের পানিতে এক হতভাগ্য নবজাতকের লাশ ভেসে উঠেছে। তা দেখে স্থানীয় উৎসুক জনতা হাওর পারে ভীড় জমান।
স্থানীয়রা জানান, গতকাল মঙ্গলবার বিকেলে জগন্নাথপুর পৌর শহরের কামাল কমিউনিটি সেন্টারের পাশে স্থানীয় দলুয়ার হাওরের খৈয়াটেকি মাঠ নামক স্থানে হাওরের পানিতে কয়েকটি শিশু সাঁতার কাটছিল। এ সময় হঠাৎ করে এক শিশুর পায়ে লেগে পানির নিচ থেকে পলিথিনে মোড়ানো একটি নবজাতকের লাশ ভেসে উঠে। তা দেখে স্থানীয় উৎসুক জনতা ভীড় জমান। তবে কে এই নবজাতক। তার কোন পরিচয় পাওয়া যায়নি। এখন পর্যন্ত নবজাতকে কেউ উদ্ধার করেনি। তার লাশটি পানিতে ভেসে বেড়াচ্ছে।
এ ব্যাপারে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, এ নবজাতকটি কারো পাপের ফসল হতে পারে। লোক লজ্জার ভয়ে হতভাগ্য এ নবজাতককে হত্যা করা হয়েছে। তবে কে এই পাষন্ড জননী। তার গর্ভজাত নবজাতককে সে কিভাবে হাওরের পানিতে ফেলে দিল। তা আমরা বুঝে উঠতে পারছি না। তবে এটি যারই সন্তান হোক, তাদের কে খোঁজে বের করে শাস্তিমূলক ব্যবস্থা নিতে তারা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে হাওরের পানিতে এক হতভাগ্য নবজাতকের লাশ ভেসে উঠেছে

Update Time : ০১:০০:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০১৭