০১:১২ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে হত্যা মামলার আসামী গ্রেফতার
- Update Time : ১১:১২:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নির্দেশে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হত্যা মামলার ওয়ারেন্টের আসামী সাজু মিয়াকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জগন্নাথপুর থানার এসআই রাজিব রহমানের নেতৃত্বে এএসআই মনির হোসাইন, এএসআই মুক্তার হোসেন, এএসআই ভোলানাথ সহ একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার পাটলী ইউনিয়নের ফরিদপুর গ্রামের মৃত বশির আহমদের ছেলে হত্যা মামলার ওয়ারেন্টের আসামী সাজু মিয়া (২৩)কে গতরাত তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত হত্যা মামলার আসামী সাজু মিয়াকে আজ রোববার সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।





























