০২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে হত্যা মামলার আসামি গ্রেফতার
- Update Time : ০৩:০৫:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫
- / ৩ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞার নির্দেশে থানার এসআই মোহাম্মদ সাকিব হোসেনের নেতৃত্বে এসআই শাহ আলম, এসআই লুৎফর রহমানের সহযোগিতায় একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পূর্ব বড় ভাকৈল ইউনিয়নের রামপুর গ্রামের মৃত সিদ্দিক মিয়ার ছেলে জগন্নাথপুর থানার হত্যা মামলার এজাহারনামী আসামী সাইফুর রহমানকে (৩২) গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত হত্যা মামলার আসামি সাইফুর রহমানকে রোববার (১৯ মে) পুলিশ প্রহরায় সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়।




























