০৮:৪২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে হত্যা মামলার আসামি গ্রেফতার
- Update Time : ১০:০২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার (ওসি) মিজানুর রহমানের নির্দেশে থানার সেকেন্ড অফিসার এসআই জিন্নাতুল ইসলাম তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে হত্যা মামলার এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামী সিলেটের বিশ্বনাথ উপজেলার পশ্চিম নোয়াগাঁও গ্রামের উজির উদ্দিনের ছেলে নুরুল ইসলাম (৩২)। থানার সেকেন্ড অফিসার এসআই জিন্নাতুল ইসলাম তালুকদার জানান, গ্রেফতারকৃত হত্যা মামলার আসামী নুরুল ইসলামকে মঙ্গলবার (১৪ জুন) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে


























