১২:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে হত্যা মামলার আসামি জেল হাজতে

  • Update Time : ০৭:০৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ৮ম শ্রেণীর এক মাদ্রাসার ছাত্রীকে হত্যার অভিযোগে ঘাতক চাচাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে। র‍্যাবের একটি বিশেষ দল অভিযান চালিয়ে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ঘাতক রবিউলকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ঘাতক উপজেলার সৈয়দপুর গোয়ালগাঁও (হাজিবাড়ি) গ্রামের মৃত জিতু মিয়ার ছেলে নিহত মাদ্রাসা ছাত্রীর আপন চাচা রবিউল ইসলাম (৪০)। পারিবারিক বিরোধের জের ধরে এ হত্যাকান্ড হয়েছে বলে জানা যায়। শুক্রবার (১১ জুন) র‍্যাব-৯ সুনামগঞ্জ কার্যালয় থেকে ঘাতক রবিউল ইসলামকে জগন্নাথপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। হত্যা মামলার গ্রেফতারকৃত আসামি রবিউল ইসলামকে আজ শনিবার (১২ জুন) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। র‍্যাবের জিজ্ঞাসাবাদে হত্যাকান্ডের কথা স্বীকার করে ঘাতক চাচা রবিউল ইসলাম। উল্লেখ, উপজেলার সৈয়দপুর গোয়ালগাঁও (হাজিবাড়ি) গ্রামের ছইফুল ইসলামের মেয়ে সানজিদা বেগম (১৫) মঙ্গলবার রাতে খাওয়া-দাওয়া শেষে নিজ ঘরে ঘুমায়। রাতের কোনো এক সময় মেয়েটির আপন চাচা রবিউল ইসলাম সানজিদার ঘরে প্রবেশ করে তাকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। বুধবার (৯ জুন) নিজ ঘরে পরিবারের সদস্যরা সানজিদা বেগমের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে সুনামগঞ্জের এডিশনাল এসপি হায়াতুননবী, সার্কেল এসপি কামরুল ইসলাম, জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) মোছলেহ উদ্দীন, সেকেন্ড অফিসার রাজিব রহমান, এসআই অনিক চন্দ্র দেবসহ একদল পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন। মাদ্রাসা ছাত্রীর লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়। পরে রাত ১১টার দিকে নিজ বাড়িতে নিহতের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাপন করা হয়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে হত্যা মামলার আসামি জেল হাজতে

Update Time : ০৭:০৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১