০৬:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার
- Update Time : ০৭:১০:১৬ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে হত্যা মামলার এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নির্দেশে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর গ্রাম থেকে দিরাই উপজেলার নাছনি গ্রামের বকুল হত্যা মামলার পলাতক আসামী একই গ্রামের রহিম মিয়ার ছেলে বদরুল মিয়া(৩২)কে জগন্নাথপুর থানা পুলিশের সহযোগিতায় দিরাই থানার এসআই আজিজুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ আজ সোমবার (২ নভেম্বর) বিকেলে গ্রেফতার করা হয়।





























