০৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে হত্যা মামলায় আসামিদের বাড়ি জনশূন্য, প্রতিপক্ষ গাছ কেটে রাস্তা নির্মাণ

  • Update Time : ০২:৫১:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ আগস্ট ২০২২
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ভূমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে হত্যা মামলায় আসামিদের বাড়িতে মানুষ শূন্য থাকায় প্রতিপক্ষের লোকজন গাছ কেটে রাস্তা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, উপজেলার কলকলিয়া ইউনিয়নের গলাখাল গ্রামের মিজানুর রহমান খোকন ও একই গ্রামের ফয়েজ আহমদ গংদের মধ্যে জায়গা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ও আদালতে মামলা মোকদ্দমা চলছে। গত ২১ জুলাই (বৃহস্পতিবার) সুনামগঞ্জ কোর্টে মামলার হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলায় মিজানুর রহমান খোকন মিয়া (৪০) নিহত হন। এ ঘটনার সাথে জড়িত থাকায় ৩ জনকে সদর থানা পুলিশ গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন। এ বিষয়ে একটি হত্যা মামলা রুজু হয়েছে। হত্যা মামলার পর থেকে আসামির পক্ষের ঘরবাড়ি জনশূন্য হয়ে পড়ে। বুধবার (১০ আগস্ট) বিকেলে সরেজমিনে গেলে দেখা যায়, আসামিদের বাড়ি মানুষ শূন্য এবং ঘর তালাবদ্ধ রয়েছে। বিরোধকৃত জায়গায় প্রতিপক্ষের লোকজন গাছ কেটে রাস্তা নির্মাণ করেছেন। মানুষ শূন্য বাড়ির মালিক মোঃ বাদশা মিয়া জানান, জায়গা জমি নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিপক্ষের লোকজনের সাথে বিরোধ ও আদালতে মামলা মোকদ্দমা চলছে। বর্তমানে আমাদের বাড়িতে মানুষ শূন্য থাকায় প্রতিপক্ষের লোকজন গাছ কেটে বিরোধকৃত জায়গায় জোর করে রাস্তা নির্মাণ করেছে। তিনি আরো জানান, প্রতিপক্ষের লোকজন আজ জোর করে রাস্তা নির্মাণ করেছে। শোনেছি তারা আমার বাড়িঘরও দখলে নিতে চিন্তা করছে। এতে আমি থানা প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা চাই। এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বুধবার রাতে জানান, প্রতি পক্ষের রাস্তা করা ও গাছ কাটার বিষয়টি এই মাত্র শুনলাম। এর কোন লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে হত্যা মামলায় আসামিদের বাড়ি জনশূন্য, প্রতিপক্ষ গাছ কেটে রাস্তা নির্মাণ

Update Time : ০২:৫১:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ আগস্ট ২০২২