জগন্নাথপুরে সড়ক নিরাপত্তা নিশ্চিত করণ প্রশিক্ষণ ও জেব্রা ক্রসিং এর উদ্বোধন
- Update Time : ১১:০২:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৯ সেপ্টেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
সাদিকুর রহমান :: সুনামগঞ্জের জগন্নাথপুরে উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিচালনা উন্নয়ন প্রকল্পের আওতায় স্থানীয় সরকার বিভাগ জাইকার সহযোগীতায় ১৯সেপ্টেম্বর বুধবার সড়ক নিরাপত্তা নিশ্চিত করণ প্রশিক্ষন অনুষ্টিত হয়।
উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেবের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুম। এসময় বক্তব্য রাখেন ইউজিডিপি এর উপজেলা ডেভেলপমেন্ট প্রেসিলিটর রাজিব কুমার দাস সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।
দূর্ঘটনা এড়াতে এবং নিরাপদ সড়ক নিশ্চিত করণে পৌর পয়েন্টে জেব্রা ক্রসিং এর উদ্বোধন করা হয়। জেব্রা ক্রসিং এর উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলার উপ- পরিচালক (স্থানীয় সরকার) মোঃ এমরান হোসেন। এসময় পৌর মেয়র আলহাজ্ব আব্দুল মনাফ, প্যানেল মেয়র শফিকুল হক, আওয়ামীলীগ নেতা কাউন্সিলর আবাব মিয়া, জগন্নাথপুর পত্রিকার সম্পাদক ইয়াকুব মিয়া সহ বিভিন্ন শ্রেণী-পেশার নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।






















