০৮:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

“জগন্নাথপুরে সড়কের কাজ শুরু করার দাবীতে স্থানীয় সরকার মন্ত্রী বরাবরে খোলা চিঠি”

  • Update Time : ০৪:৪০:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ মে ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ- রৌয়াইল ভায়া আলমপুর পাকা সড়কটির ৩ কিঃ মিটার আলমপুর হইতে রৌয়াইল পর্যন্ত রাস্তার কাজ ঠিকাদার কর্তৃক বন্ধ থাকায় কাজ শুরু করার দাবীতে গত ১০ মে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম (মন্ত্রীর ছবিসহ) বরাবরে স্থানীয় আওয়ামীলীগ নেতা শাহীন তালুকদার তার ভেরিফাইড ফেইসবুক আইডিতে খোলা চিঠি লিখেছেন। উল্লেখ্য ২ বৎসর পূর্বে সংস্লিষ্ট জনৈক ঠিকাদার অর্ধেক বালু ফেলে বালু সরবরাহ করতে না পেরে কাজ বন্ধ করে দেন। অদ্যাবদী পর্যন্ত কাজ শুরুর কোন লক্ষন নেই। এ ব্যাপারে নির্মানকারী কর্তৃপক্ষ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নির্বিকার।

পাঠকদের কাছে হুবু হুবু খোলা চিঠিটি তুলে ধরা হলো:

বরাবর,

জনাব, মোঃ তাজুল ইসলাম, এম,পি, মাননীয় মন্ত্রী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়। বাংলাদেশ সচিবালয়। ঢাকা।

বিষয়: খোলা চিঠি।

জনাব, নিবেদন এই, আমরা সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ৬ নং রানীগঞ্জ ইউনিয়নের বাসিন্দা। বর্তমান আওয়ামীলীগ সরকার জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশে গ্রামকে শহরে রুপান্তরের ভিশন নিয়ে কাজ করছে। তারই ধারাবাহিকতায় আমাদের ইউনিয়নের রানীগঞ্জ – রৌয়াইল ভায়া আলমপুর পাকা সড়কটির ৩ কিঃ মিটার আলমপুর হইতে রৌয়াইল পর্যন্ত সংস্লিষ্ট ঠিকাদার ২ বৎসর পূর্বে কাজ শুরু করেন। কিন্তু অর্ধেক বালু ফেলে পরবর্তীতে ঠিকাদার বালু সরবরাহ করতে না পারায় কাজটি বন্ধ হয়ে যায়। ২ বৎসর অতিবাহিত হইলে ও কাজ শুরু হচ্ছেনা।

এ ব্যাপারে Executive Engineer LGED সুনামগঞ্জ, Superintending Engineer সিলেট কিংবা Upazila Engineer Jagannathpur এর কোন সাড়া শব্দ নেই। নেই কোন তদারকি কিংবা কোন খোজ খবর। বলতে গেলে নিরব দর্শকের ভূমিকায় LGED । কোন ঠিকাদার যদি টেন্ডার নিয়ে কাজ না করেন কিংবা কাজ করতে অসমর্থ হন। এক্ষেত্রে সংস্লিষ্ট ঠিকাদারের কন্টাক্ট বাতিল করে সেকেন্ড লয়েষ্ট যিনি তাকেই কার্যাদেশ দেওয়ার বিধান রয়েছে। সেকেন্ড লয়েষ্ট যদি উক্ত কাজ করতে রাজী না থাকেন। সেক্ষেত্রে রি- টেন্ডার কল করার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু এখানে কোনটিই করা হচ্ছেনা।

এদিকে কাঁচা সড়কে বালি মাটি ও খনাখন্দের কারণে এমনিতেই এবং বৃষ্টির পানিতে রাস্তাটিতে গাড়ী চলাচল দূরের কথা পায়ে হেটে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। স্হানীয় জনসাধারণ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। আমরা সরকারি দল আওয়ামীলীগের নগন্য কর্মী হওয়ায় আইনি লড়াই কিংবা কোন আন্দোলনে যেতে চাইনা। কারণ এতে দল তথা সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হবে। তাই প্রতিকারের আশায় আপনার বরাবরে খোলা চিঠি লিখলাম।

জানিনা আমার এই চিঠিটি আপনার বা আপনার দপ্তরের বা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নজরে পড়বে কি- না। তবে আমি জানি এটা সরকারের সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর নজরে পড়বে। আমার বিশ্বাস উনারা এটা যথাযথ কর্তৃপক্ষের নিকট প্রেরণ কিংবা রিপোর্ট করবেন।

অত,এর, বিনীত অনুরুধ জনস্বার্থে জরুরী ভিত্তিতে সড়কটির কাজ দ্রুত শুরু করার বিহীত ব্যাবস্থা গ্রহনে আপনার সদয় মর্জি হয়। তারিখঃ- ১০/০৫/২০২১ইং।

বিনীত: এলাকাবাসীর পক্ষে: শাহীন তালুকদার, গ্রামঃ আলমপুর, পোঃ ও ইউ,পি রানীগঞ্জ বাজার। উপজেলাঃ জগন্নাথপুর, জেলাঃ সুনামগঞ্জ। মোবাইল ০১৭১২- ৫১৬০৫১

এখানে ক্লিক করে শেয়ার করুণ

“জগন্নাথপুরে সড়কের কাজ শুরু করার দাবীতে স্থানীয় সরকার মন্ত্রী বরাবরে খোলা চিঠি”

Update Time : ০৪:৪০:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ মে ২০২১