জগন্নাথপুরে স্বেচ্ছাসেবক লীগের উদ্যােগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন
- Update Time : ০৬:২০:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে জগন্নাথপুর আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে ও পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছালিক আহমদ পীরের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি, সাবেক চেয়ারম্যান হারুনুর রশীদ হারুন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, জগন্নাথপুর ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা শাহ আবুল কাহার রাসেল। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এম মুতাহির আলী, যুগ্ম-সম্পাদক জালাল আহমদ, সাংগঠনিক সম্পাদক কয়েছ আহমদ, জয়নুল কোরেশী, সুহেল আহমদ, দপ্তর সম্পাদক রনি মিয়া, প্রচার সম্পাদক আক্তার হোসেন, সহ-প্রচার সম্পাদক জাবের আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক জহুর আহমদ, সহ-কৃষি বিষয়ক সম্পাদক সাইদুল রহমান, সদস্য হিরা মিয়া, পৌর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শুধাংশু সূত্রধর, সাধারণ সম্পাদক কবির আহমদ, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, মিরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক সাইফুল ইসলাম, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নবীউর রহমান রাসেল, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা বদরুল ইসলাম, পাইলগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শামিম আহমদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা জয়নাল আবেদীন, রাজু আহমদ, মোজাহিদ আহমদ, তাহের চৌধুরী, জুয়েল মিয়া, বাবুল মিয়া প্রমূখ। আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে কেটে জন্মদিন পালন করেন অতিথিবৃন্দ ও দলীয় নেতাকর্মীরা।





























