১১:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ মালামাল চুরি, থানায় অভিযোগ দায়ের

  • Update Time : ১১:২৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ আগস্ট ২০২২
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে গভীর রাতে বসতবাড়ি থেকে মালামাল চুরির খবর পাওয়া গেছে। ঘরে থাকা স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও ঘরের জিনিষপত্রসহ চুরি হয়েছে। এঘটনায় ৮জনকে অভিযুক্ত করে জগন্নাথপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কলকলিয়া ইউনিয়নে। থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কলকলিয়া ইউনিয়নের গলাখাল গ্রামের ফয়েজ আহমদের বাড়িতে সোমবার (১৫ আগস্ট) রাত অনুমান ২টার দিকে ঘরে কোন পুরুষ মানুষ না থাকায় পরিবারের দুই মহিলা সদস্য ঘুমিয়ে পড়লে প্রতিপক্ষের লোকজন ঘরে (চোর) প্রবেশ করে। ঘরে থাকা স্বর্ণালঙ্কার, নগদ টাকা, ল্যাপটপ, ফ্রিজ,বক্স খাট, চেয়ার, সোফা, কাপড়-চোপড়, ঘরের জিনিষপত্র ও জরুরী ডকুমেন্টারী কাগজপত্রসহ কয়েক লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ চোররা।

জানা যায়, কলকলিয়া ইউনিয়নের গলাখাল গ্রামের মিজানুর রহমান খোকন ও একই গ্রামের ফয়েজ আহমদ গংদের মধ্যে জায়গা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ও আদালতে মামলা মোকদ্দমা চলছে। গত ২১ জুলাই (বৃহস্পতিবার) সুনামগঞ্জ কোর্টে মামলার হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলায় মিজানুর রহমান খোকন মিয়া (৪০) নিহত হন। এ ঘটনার সাথে জড়িত থাকায় ৩ জনকে সদর থানা পুলিশ গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে। এ বিষয়ে একটি হত্যা মামলা রুজু হয়েছে। হত্যা মামলার পর থেকে আসামির পক্ষের ঘরবাড়িতে পুরুষ শূন্য হয়ে পড়ে। গত ১০ জুলাই বিরোধকৃত জায়গার উপর প্রতিপক্ষের লোকজন জোর করে গাছ কেটে রাস্তা করেছে বলে বাড়ির মালিক বাদশা মিয়া জানান। চুরির ঘটনায় মৃত মুহিবুর রহমানের স্ত্রী ফয়েজ আহমদের মাতা হাছিনা বেগম (৭৫) বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেন। এব্যাপারে থানার সেকেন্ড অফিসার এসআই জিন্নাতুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ মালামাল চুরি, থানায় অভিযোগ দায়ের

Update Time : ১১:২৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ আগস্ট ২০২২