০১:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে স্কুল ছাত্রী ধর্ষণে ধর্ষক গ্রেফতার
- Update Time : ০৬:৫২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরীর নির্দেশে জগন্নাথপুর থানার এসঅাই লুৎফুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনায় লম্পট রুম্মান মিয়া(২৫)কে গ্রেফতার করা হয়েছে।
জানাগেছে, উপজেলার কলকলিয়া ইউনিয়নের বাদে খাশিলা (পূর্বপাড়া) গ্রামে খালিশা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্রীকে বুধবার (২৪ এপ্রিল) জোরপূর্বক ধর্ষণ করেছে রুম্মান মিয়া। এ ঘটনায় শিশুর পিতা বাদী হয়ে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত ধর্ষক রুম্মান মিয়াকে সুনামগঞ্জ বিজ্ঞ অাদালতে প্রেরণ করা হয়েছে।





























