০৫:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে স্কুলছাত্রী অপহরণের ৮ দিন পর উদ্ধার, গ্রেফতার ১

  • Update Time : ০১:৩৫:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২২
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে অপহরণের ৮দিন পর ৩য় শ্রেণীর এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে থানা পুলিশ। এ সময় অপহরণকারীকে গ্রেফতার করা হয়। উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামসি সাতহাল থেকে স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়। অপহরণকারী মোঃ আলমগীর মিয়াকে (২৯) গ্রেফতার করেছে পুলিশ। সে ওই গ্রামের আকরাম মিয়ার ছেলে। ১৭ ফেব্রুয়ারি রাতে স্কুলছাত্রী অপহরণের শিকার হলে ছাত্রীর মা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডির সুত্র ধরে থানার এসআই জিয়া উদ্দিন তথ্য প্রযুক্তি ব্যবহার করে একদল পুলিশসহ বিশেষ অভিযান চালিয়ে শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার মিরপুর ইউনিয়নে অপহরণকারীর বাড়ি থেকে ৮ দিন পর ভিকটিম উদ্ধারসহ অপহরণকারী মোঃ আলমগীর মিয়াকে গ্রেফতার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা এসআই জিয়া উদ্দির জানান, অপহরনকারীকে আটক করা হয়েছে, শনিবার (২৬ ফেব্রুয়ারি) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। ভিকটিমের মেডিকেল পরীক্ষা করে আদালতের মাধ্যমে তার পরিবারের কাছে হস্তান্তর করার প্রস্তুতি চলছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে স্কুলছাত্রী অপহরণের ৮ দিন পর উদ্ধার, গ্রেফতার ১

Update Time : ০১:৩৫:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২২