০৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে স্কুলছাত্রী শালীকে ১২দিন পর উদ্ধার, দুলাভাই কারাগারে

  • Update Time : ০৫:৩২:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৬ আগস্ট ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে অপহরণের ১২দিন পর স্কুলছাত্রীকে সিলেট নগরী থেকে উদ্ধার করেছে জগন্নাথপুর থানা পুলিশ। এ সময় অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে। অপহরণকারী কামরান আহমদকে (২৬) গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সে সিলেটের ওসমানীনগর উপজেলার খাশিপাড়া দিঘীরপাড় গ্রামের মোঃ আব্দুল শফিক কয়ছর মিয়ার ছেলে। গত ৩ আগস্ট উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর স্কুলছাত্রী (১৪) অপহরণের শিকার হলে ছাত্রীর বাবা জগন্নাথপুর থানায় একটি অপহরণ মামলা করেন।

জানা যায়, স্কুলছাত্রীর আপন খালাতো বোনজামাই (দুলাভাই) অপহরণকারী কামরান আহমদেরর সাথে দেখা সাক্ষাত ও মোবাইল ফোনে তাদের মধ্যে নিয়মিত যোগাযোগের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। অবশেষে গত ৩ আগস্ট স্কুলছাত্রীকে অপহরণ করে সিলেট নগরীতে তাদের বিয়ে সম্পন্ন হয়। প্রকাশ থেকে তারা একে অপরকে ভালো ভেসে বিয়ে বন্ধনে আবদ্ধ হন। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নির্দেশে থানার সেকেন্ড অফিসার এসআই রাজিব রহমানের নেতৃত্বে একদল পুলিশ আজ সোমবার (১৬ আগস্ট) সকালে সিলেট নগরীর লামাবাজার এলাকায় অভিযান চালিয়ে অপহরণের ১২ দিনের মাথায় ভিকটিমকে উদ্ধারসহ অপহরণকারী কামরান আহমদকে গ্রেফতার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মির্জা শাফায়েত দৈনিক জগন্নাথপুর পত্রিকাকে জানান, অপহরনকারী কে আটক করে আদালতে পাঠানো হয়েছে। ভিকটিমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য প্রেরন করা হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে স্কুলছাত্রী শালীকে ১২দিন পর উদ্ধার, দুলাভাই কারাগারে

Update Time : ০৫:৩২:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৬ আগস্ট ২০২১