জগন্নাথপুরে সৈয়দ দুলাল আইসিটি ভবন উদ্বোধনে নৌকায় ভোট দিলে দেশের উন্নয়ন হয়- এমএ মান্নান
- Update Time : ০৯:০৬:১৬ অপরাহ্ন, শনিবার, ২ অক্টোবর ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনামন্ত্রী, আলহাজ্ব এমএ মান্নান এমপি বলেছেন, নৌকায় ভোট দিলে দেশের উন্নয়ন হয়। দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে কাজ করতে হবে। মন্ত্রী বলেন, উন্নয়নে আর বাধা দিবেন না, উন্নয়ন কাজে সহযোগিতা করুন। এখন উন্নয়ন কাজে বাধা দিলে আগামী ৫০ বছরেও উন্নয়ন কাজ হবে কিনা সন্দেহ আছে। মাদ্রাসা শিক্ষাকে এগিয়ে নিতে সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাজিল মাদ্রাসায় ৫ তলা নতুন একটি ভবন এবং মিরপুর ইউনিয়নের হলিয়ারপাড়া মাদ্রাসায় আরেকটি ৫ তলা নতুন ভবন নির্মাণ করা হবে বলে ঘোষণা দেন। আজ শনিবার (২ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাজিল মাদ্রাসায় নব-নির্মিত সৈয়দ দুলাল আইসিটি ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এমএ মান্নান এসব কথাগুলো বলেন। আওয়ামী লীগ নেতা আলহাজ্ব সৈয়দ লাল মিয়ার সভাপতিত্বে ও মাদ্রাসার শিক্ষক মাওলানা নিজাম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ড. হাফিজ মাওলানা সৈয়দ রেজওয়ান আহমদ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ আবুল কাশেম, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, সিলেট ল কলেজের অধ্যক্ষ এডভোকেট সৈয়দ মহসিন আহমদ, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজি রেজাউল করিম রিজু, হলিয়ারপাড়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মইনুল ইসলাম পারভেজ। বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য গীতিকবি সৈয়দ দুলাল আহমদ।

এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, হাজি সৈয়দ হাবিবুর রহমান হবি, ডাঃ সৈয়দ নুরুল ইসলাম, মাহবুবুল হক শেরিন চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী, মাওলানা সৈয়দ আমিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ নেতা মাসুম আহমদ, অধ্যক্ষ এড. আব্দুর রহমান, উপজেলা শ্রমিকলীগের আহবায়ক নুরুল হক, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, কাউন্সিলর সোহেল আহমদ, মিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান, সৈয়দপুর-শাহারপাড়া ইউপি আওয়ামী লীগের হাজি সভাপতি সালেহ আহমদ ছোট মিয়া, উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ হুসবান্নুর, প্যানেল চেয়ারম্যান সৈয়দ লিলু মিয়া, শ্রমিকলীগ নেতা সৈয়দ হিলাল আহমদ, যুবলীগ নেতা সাজ্জাদ খান, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি কল্যাণ কান্তি রায় সানি, উপজেলা ছাত্রলীগ নেতা আব্দুল মুকিত, শাব্বির আহমদ, জুনেদ আহমদ, সজিব রায় দূর্জয়, জগন্নাথপুর ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি হাসান আদিল, সাধারণ সম্পাদক তাহা আহমেদ, ছাত্রলীগ নেতা কামরান আহমদ।

সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাদ্রাসার ছাত্র সৈয়দ আরমান আরমান। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এসময় সৈয়দ দুলালের কণ্ঠে গাওয়া সোনার বাংলা গানে মুগ্ধ করে সকলকে।





























