০৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে সৈয়দপুর থেকে পুলিশের অভিযানে পাইপগান উদ্ধার : পৃথক অভিযানে গ্রেফতার ২

  • Update Time : ১০:২১:৫৫ অপরাহ্ন, সোমবার, ১০ সেপ্টেম্বর ২০১৮
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

সাদিকুর রাহমান :: সুনামগঞ্জের জগন্নাথপুরে থানা পুলিশের অভিযানে পাইপগান উদ্ধার : পৃথক অভিযানে দুজন গ্রেফতার।

জগন্নাথপুর থানার এসআই মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশের বিশেষ অভিযানে উপজেলার ইকড়ছই গ্রামের মাহমুদ আলীর ছেলে জয়নাল আবেদীন(৫০) কে ১০০ গ্রাম গাজা সহ গ্রেফতার করা হয়েছে।

অপর দিকে এসআই লুৎফুর রহমান এর নেতৃত্বে একদল পুলিশের অভিযানে উপজেলার সৈয়দপুর আগুনকোনা গ্রামের মাওলানা ফয়জুল ইসলামের বাড়ির সামন থেকে পরিত্যক্ত অবস্থায় প্লাস্টিকের ব্যাগে মুড়ানো একটি দেশীয় তৈরি পাইপগান উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।

এসআই লুৎফুর রহমানের নেতৃত্বে পৃথক আরেকটি অভিযান পরিচালনা করে সৈয়দপুর গ্রামের মৃত আব্দুল মালিকের ছেলে বদরুল হক কে দেশীয় তৈরি ৫লিটার মদ সহ গ্রেফতার করা হয়েছে।

জগন্নাথপুর থানার এসআই লুৎফুর রহমান জগন্নাথপুর পত্রিকাকে জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং ১০সেপ্টেম্বর সোমবার তাদেরকে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে সৈয়দপুর থেকে পুলিশের অভিযানে পাইপগান উদ্ধার : পৃথক অভিযানে গ্রেফতার ২

Update Time : ১০:২১:৫৫ অপরাহ্ন, সোমবার, ১০ সেপ্টেম্বর ২০১৮