০৮:০৩ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে সৈয়দপুর টু ভবের বাজার রাস্তা সংস্কারে পরিকল্পনামন্ত্রীর কাছে এলাকাবাসীর দাবি

  • Update Time : ১১:৩২:১৩ অপরাহ্ন, বুধবার, ১৮ আগস্ট ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ভবের বাজার টু সৈয়দপুর বাজারের রাস্তার বেহাল অবস্থা। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় চরম দুর্ভোগের শিকার হচ্ছেন এলাকাবাসী। সড়ক নয় এ যেন মরন ফাঁদ, দেখার কেউ নেই। যাহা স্বচক্ষে না দেখলে বিশ্বাসই করা যায় না। উপজেলার প্রবাসী অধ্যুষিত সৈয়দপুর বাজার টু ভবের বাজার সড়কের মল্লিকপাড়া মসজিদ পর্যন্ত এ সড়কে দীর্ঘদিন সংস্কার না হওয়ায় রাস্তায় খানাখন্দে ভরা ও ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। রাস্তাটি দিয়ে চলাচল করতে গিয়ে প্রতিনিয়িত পথচারী ও যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন। এ রাস্তা দিয়ে চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে বিভিন্ন ধরণের যানবাহন। ঝুঁকিপূর্ণ এ রাস্তায় চলাচল করতে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন অনেকে। প্রতিদিন হাজারো মানুষের চলাচলের এই রাস্তায় একটু বৃষ্টি হলেই ছোট-বড় অসংখ্য গর্তে জমে থাকে পানি। এতে চলাচলকারী জনসাধারণকে সীমাহীন দূর্ভোগ পোহাতে হয়। উপজেলা সদর ও হাসপাতালে যাতায়াতের গুরুত্বপূর্ণ এ সড়কে বর্তমানে বৃষ্টির পানি জমে যান চলাচল বন্ধ রয়েছে। রাস্তার বেহাল অবস্থায় বর্তমানে রিক্সাও চলে না। ভবের বাজার টু সৈয়দপুর বাজারের এই রাস্তা সংস্কারের দাবি বহুবার বিভিন্ন মহলে জানানো হলেও কাজ হয়নি। এ অবস্থায় রাস্তাটি সংস্কারের জন্য মাননীয় পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নানের কাছে দাবি জানিয়েছেন বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল জগন্নাথপুর উপজেলার সভাপতি সৈয়দ শফিকুর রহমানসহ বিভিন্ন শ্রেণী- পেশার মানুষ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে সৈয়দপুর টু ভবের বাজার রাস্তা সংস্কারে পরিকল্পনামন্ত্রীর কাছে এলাকাবাসীর দাবি

Update Time : ১১:৩২:১৩ অপরাহ্ন, বুধবার, ১৮ আগস্ট ২০২১