জগন্নাথপুরে সৈয়দপুর- শাহারপাড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি অনুমোদন
- Update Time : ০৭:১১:২১ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫
- / ৫ বার নিউজটি পড়া হয়েছে
{"msource":{"from":"blank"},"tools_used":{"crop":0,"free_crop":0,"shape_crop":0,"selection":0,"clone":0,"motion":0,"stretch":0,"curves":0,"adjust":0,"enhance":0,"resize":0,"flip_rotate":0},"total_effects_time":0,"total_editor_time":29321,"total_drawing_time":848,"total_effects_actions":0,"effects_applied":0,"total_editor_actions":{"frame":0,"mask":0,"sticker":0,"clipart":0,"lensflare":0,"callout":0,"border":0,"text":0,"shape_mask":0},"draw":{"layers_used":2,"total_draw_actions":5},"photos_added":2}
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৭নং সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার (১ জুন) উপজেলা বিএনপির আহবায়ক আবু হোরায়রা সাদ মাষ্টার ও যুগ্ম-আহবায়ক জামাল উদ্দিন আহমদের যৌথ স্বাক্ষরে সৈয়দপুর- শাহারপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ লুৎফুর রহমান কামালীকে আহবায়ক ও সাবেক সাধারন সম্পাদক মোঃ রাহিন তালুকদারকে যুগ্ম-আহবায়ক করে কমিটি অনুমোদন করা হয়। এদিকে নবগঠিত আহবায়ক কমিটিকে সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মী আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দ জানান, বিগত ১৭ বছর যারা আন্দোলন সংগ্রামে মাঠে ছিলেন, বিভিন্ন সময়ে নির্যাতিত- নিপীড়িত হয়েছেন সেসব পরিক্ষিত নেতৃবৃন্দকে নিয়ে জাতীয়তাবাদী দল বিএনপি সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নকে ঢেলে সাজানো হবে। যেখানে ডেবিলদের কোন স্থান হবেনা ।



























