জগন্নাথপুরে সৈয়দপুর ও আশারকান্দি ইউনিয়ন বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে আলোচনা সভা
- Update Time : ১০:৩৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
- / ৬ বার নিউজটি পড়া হয়েছে
{"msource":{"from":"Gallery"},"tools_used":{"crop":0,"free_crop":0,"shape_crop":0,"selection":0,"clone":0,"motion":0,"stretch":0,"curves":0,"adjust":0,"enhance":0,"resize":0,"flip_rotate":0},"total_effects_time":0,"total_editor_time":25787,"total_drawing_time":0,"total_effects_actions":0,"effects_applied":0,"total_editor_actions":{"frame":0,"mask":0,"sticker":0,"clipart":0,"lensflare":0,"callout":0,"border":0,"text":0,"shape_mask":0},"draw":{"layers_used":0,"total_draw_actions":0},"photos_added":1}
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জেের জগন্নাথপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ মে) বিকেলে উপজেলার সৈয়দপুর- শাহারপাড়া ও আশারকান্দি ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে শাহারপাড়া ফেরদৌসী কমিউনিটি সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সাধারন সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কয়ছর এম আহমদ। সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সৈয়দ আজমল হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক সৈয়দ মোছাব্বির আহমদ। সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক রাহিন তালুকদার আশারকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক ফখরুল ইসলাম খানের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা সাদ মাষ্টার, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম এ মুকিত, এডভোকেট জিয়াউর রহিম শাহিন, জগন্নাথপুর পৌর বিএনপির আহবায়ক সালাউদ্দিন মিঠু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট জামাল উদ্দিন আহমদ, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক এম এ মতিন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুস সোবহান, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হাজী সুহেল আহমদ খান টুনু, উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাশিম ডালিম, যুগ্ম আহবায়ক জুবেদ আলী লখন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাজি হারুনুর রশীদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ মামুন প্রমূখ। ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা নিয়ে সৈয়দ খায়রুল ইসলাম, সৈয়দ মারুফ আহমদ, আব্দুল হক কামালী, আক্তার হোসেন, এম এ মালেক, শাকিল আহমদ, সৈয়দ মারজান আহমদ, দিনার চৌধুরীর বিভিন্ন প্রশ্নের জবাব দেয়া হয়। আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ কেফায়েত উল্ল্যা।



























