জগন্নাথপুরে সিদ্দিক অাহমদ অানুষ্ঠানিকভাবে কেক কাটে সামাদ অাজাদের জন্মবার্ষিকী পালন করেন
- Update Time : ০৫:৫৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জানুয়ারি ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ১৫ জানুয়ারী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত জাতীয় নেতা আলহাজ্ব আব্দুস সামাদ আজাদের ৯৭তম জন্মবার্ষিকী পালিত।
জাতীয় নেতা সামাদ অাজাদের জন্মবার্ষিকী উপলক্ষে ১৫ জানুয়ারী মঙ্গলবার জগন্নাথপুর অাওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যােগে জন্মবার্ষিকী অনুষ্ঠানে জননেতা সিদ্দিক অাহমদ অানুষ্ঠানিকভাবে কেক কাটে সামাদ অাজাদের জন্মবার্ষিকী পালন করেন। এ সময় উপজেলা অাওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা অাওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ সাব্বির অাহমদ ছাবির মিয়া, উপজেলা অাওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক লুৎফুর রহমান, প্রচার সম্পাদক হাজি অাব্দুল জব্বা, সাংগঠনিক সম্পাদক জয়দীপ সুত্রধর বিরেন্দ্র, কাউন্সিলর অাবাব মিয়া, ফিরোজ অালী, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারন সম্পাদক মোতাহির অালী, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না সহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





























