জগন্নাথপুরে সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আত্মসাতের অভিযোগ
- Update Time : ১১:২৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ২১ মার্চ ২০২২
- / ৭ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে যুক্তরাজ্য প্রবাসী সাবেক এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দরিদ্রদের ৪০টি ড্রাম আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট আজ সোমবার (২১ মার্চ) বিকেলে সাবেক এক মহিলা ইউপি সদস্য লিখিত অভিযোগটি দায়ের করেছেন। লিখিত অভিযোগ থেকে জানা গেছে, হত দরিদ্র, অনগ্রসর ক্ষুদ্রনৃগোষ্টি ও দূযোগ প্রবণ এলাকার জনগোষ্টি নিরাপদ খাদ্র সংরক্ষণের জন্য হাউজ হোল্ডস সাইলো সরবরাহ প্রকল্প এর নামের তালিকা দেয়ার জন্য আমি ৭ নং ওয়ার্ডের বিভিন্ন গ্রাম হতে ১০০টি পরিবারের নামের তালিকা আমি এবং আমার ইউপি সদস্য মোঃ সামছুদ্দিন কামালী দু-জন মিলে জমা দেই। ৭ নং সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী ইউপি নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান আমাদের অনুউপস্থিতিতে ৬০টি ড্রাম বিতরণ করেন। এই তালিকায় আমাদের দু-জনের ১০০টি নাম লিপিবদ্ধ ছিল। এর মধ্যে ১০০জনের তালিকায় নাম থাকলেও ৪০টি নামের তালিকায় ড্রাম গুলো বিতরণ না করে সাবেক চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী আত্মসাৎ করেন। উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জানান, সাবেক মহিলা সদস্য মোছাঃ রহিমা বেগম: উপজেলার ৭নং সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের মহিলা সদস্য। এদিকে অভিযোগের ব্যাপারে জানতে সাবেক ইউপি চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালীর সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।




























