জগন্নাথপুরে সাধারণ পাঠাগার সৈয়দপুরের বিজয় দিবস উদযাপন
- Update Time : ০৮:৪২:১৪ অপরাহ্ন, শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২
- / ৩ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রাচীনতম স্বতন্ত্র শিক্ষা-প্রতিষ্ঠান সাধারণ পাঠাগার সৈয়দপুরের উদ্যােগে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় পাঠাগার কার্যালয়ে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা পাঠাগারের পরিচালক এডভোকেড অধ্যক্ষ মোঃ আব্দুর রহমানের সভাপতিত্বে ও উপ-পরিচালক (অর্থ) সৈয়দ সাইদুল হকের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলজাজ্ব মোহাম্মদ আবুল হাসান, পাঠাগারের সাবেক উপ-পরিচালক (গ্রন্থ) সৈয়দ ওবায়দুল হক, সাবেক পরিচালক সৈয়দ শেফুল আমিন, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান সৈয়দ লিলু মিয়া, সৈয়দ জাহাঙ্গীর আলম, সাবেক উপ-পরিচালক (গ্রন্থ) মোঃ মিজান, সাবেক উপ-পরিচালক (অর্থ) সৈয়দ মিজান, পাঠাগারের সদস্য সৈয়দ হাসান আহমদ, সৈয়দ আনোয়ার আলী, সৈয়দ মমশাদ আহমদ, সৈয়দ জুম্মান আহমদ জয়, মোঃ ফুজেল আহমদ, শেখ শাহবির আহমদ প্রমূখ।

























