০৩:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার- ২

  • Update Time : ১০:৪৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ৪ মার্চ ২০২২
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের নির্দেশে সাজাপ্রাপ্ত আসামীসহ দুইজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। থানার এসআই মির্জা শাফায়েত’র নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার কলকলিয়া ইউনিয়নের নাদামপুর গ্রামের সৈয়দ মনফর আলীর ছেলে আদালতের এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মুনছুর আলী ওরফে মঞ্জিল আলীকে ছাতক থানার জাহিদপুর গ্রাম থেকে গত রাত সাড়ে ১২টার দিকে গ্রেফতার করা হয়েছে। এদিকে থানার এসআই আব্দুস ছত্তারের নেতৃত্বে এসআই শফিকুল ইসলামের সহযোগিতায় একদল পুলিশ অভিযান চালিয়ে রানীগঞ্জ ইউনিয়নের রানীগঞ্জ গ্রামের মৃত সুশীল রবি দাসের ছেলে আদালতের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী শ্যামল রবি দাসকে (৪০) গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত আসামীদেরকে আজ শুক্রবার (৪ মার্চ) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার- ২

Update Time : ১০:৪৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ৪ মার্চ ২০২২