০৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
- Update Time : ১১:২২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জানুয়ারি ২০২২
- / ৪ বার নিউজটি পড়া হয়েছে
সাদিক আহমদ :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের নির্দেশে থানার এসআই আব্দুস ছত্তার’র নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আদালতের ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামী উপজেলার পাটলী ইউনিয়নের মক্রমপুর গ্রামের মৃত আব্দুল খালিকের ছেলে আদালতের সাজাপ্রাপ্ত পলাতক আসামী হেলাল আহমদ। গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামী হেলাল আহমদকে আজ বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।





























